নিরবতা

 নিরবতা 

সামীউল ইসলাম শামীম 

আমি বাংলাদেশের হৃদয় হতে, 
থাকি আপনি। 
কী অসাধারণ সেজে আছ,
মা জননি।
যতদূর যায় চোখ, 
দেখি সবুজ শ্যামলী।
সবুজের বুকে তুমি, 
গেঁথে আছ, আছ তেমনি। 
তোমায় দেখে দেখে,
ফিরে না চোখ। 
আমি হারিয়ে যেতে চাই,
চিরচেনা নক্ষত্রের মতো। 
বিস্তীর্ণ তারকা বাজির মতো,
তারকার যেমন রাতের আকাশে, 
জ্বলে ওঠে নিস্তব্ধ বুকে। 
আমিও তেমনি চাঁদের আলোর,
 মতো আলো ছড়িয়ে দিতে চাই। 
দূর করে দিতে চাই, 
সমস্ত অন্ধকারকে।
বৃক্ষ যেমন, দেয় রে,
কাঠ, দেয় রে ❀ ফুল ও ফল।
দেয় রে ছাতার ছায়া, 
তেমন করে ছড়িয়ে দিতে চাই, 
আমি আপন মায়া।
উল্কা এবং ধুমকেতুর মতো, 
উদয় হয়ে যাব আমি। 
তবুও রেখে যাব,
আমার হৃদয়টা, এই বাংলায়।

Popularpoetswriter

আমি আমার অবসর সময়ে কবিতা লিখতে অনেক পছন্দ করি।

Post a Comment

Previous Post Next Post