একাকীত্ব

একাকীত্ব

সামীউল ইসলাম শামীম

 সারাক্ষণ মনটা আমার,

তোমায় চায় কাছে।

তুমি যখন সামনে আসো,

কবিতার শব্দগুলো উল্লাসে মেতে ওঠে।


ব্যস্ততার ভিড়ে কোনদিনই,

হারিয়ে যাওনি বিস্মৃতির অতলে।

মনে হয় দাঁড়িয়ে আছো,

আমার হৃদয়ের দরবারে।


হাজারো ব্যস্ততার মাঝে,

আনন্দ অথবা একাকী সময়ে।

তোমার ছবি আঁকি,

আমার মনের ক্যানভাসে।

Popularpoetswriter

আমি আমার অবসর সময়ে কবিতা লিখতে অনেক পছন্দ করি।

Post a Comment

Previous Post Next Post