জ্বলছে প্রদীপ হৃদ মাঝে

জ্বলছে প্রদীপ হৃদ মাঝে

সামীউল ইসলাম শামীম

 ছন্দে তালে নাচে মন ময়ূরী,

যুগল পদের নৃত্যের ধ্বনি।

ভঙ্গিতে লজ্জা রাশি রাশি,

চোখে আলো ঠোঁটে হাসি।


অভিমানী মন মায়াবিনী,

নীলের খেলা আকাশ সমুদ্রে।

চঞ্চল মন ডানা মেলে,

তাকিয়ে ব্যাকুল মনে।


কিছুটা আঁধার কিছুটা আলো,

বুকের মধ্যে আশার বাণী।

জ্বলছে প্রদীপ হৃদ মাঝে,

তৃষ্ণা মিটে সুধা আহরণে।

Popularpoetswriter

আমি আমার অবসর সময়ে কবিতা লিখতে অনেক পছন্দ করি।

Post a Comment

Previous Post Next Post