শূন্যতার ভেলা
সামীউল ইসলাম শামীম
শূন্যতার ভেলা ভাসে অজানা স্রোতে,
তীর খোঁজে মন, ছুটে যায় অদৃশ্য প্রান্তরে।
তারা ভরা আকাশ, কিন্তু নিঃসঙ্গ রাত,
অদেখা হাতের ছোঁয়া যেন জীবন আঘাত।
নির্জন বাতাসে হারিয়ে যায় গান,
শব্দহীন প্রহর, কেবল নিঃশ্বাসের টান।
মনের গভীরে জমে থাকা প্রশ্ন,
কে আছো ওইপারে, দেবে কি উত্তর?
ভেলার পাটাতনে জমে থাকে বেদনা,
জীবনের ভারে ক্লান্ত হৃদয় যেন শূন্যতা।
অসীম শূন্যতার মাঝেও খুঁজে নিই আলো,
অন্ধকারের কোলে জ্বলে আশার ভালো।
জোয়ার-ভাটার মতো স্মৃতিরা আসে,
ফেলে যাওয়া পথে কী যেন খুঁজে যায় ভাসে।
দূরতম তারাদের সাথে বাঁধি কথা,
শূন্যতায় লুকিয়ে থাকে জীবনের ব্যাখ্যা।
ভাসতে ভাসতে একদিন থামবে ভেলা,
পাবে কি গন্তব্য, নাকি হবে দোলা?
তবুও শূন্যতার মাঝেও বেঁচে থাকা চাই,
কারণ শূন্যের মাঝেই সৃষ্টি লুকিয়ে রয়।