জীবনের মানচিত্র

জীবনের মানচিত্র
সামীউল ইসলাম শামীম


জীবনের মানচিত্রে আঁকা পথের রেখা,

কখনও মুছে যায়, কখনও তীব্র হয়ে উঠে।

প্রতিটি বাঁকে থাকে এক নতুন চিহ্ন,

যাত্রার মাঝে ছড়িয়ে থাকে অনুভূতির রঙ।


গন্তব্যের দিকে চলে যেতে যেতে,

নতুন নতুন পাহাড়, সমুদ্র পাড়ি দিতে হয়।

পথে বিছানো কাঁটা, দূরের মেঘের গর্জন,

সবই যেন শিখিয়ে দেয় কিছু গভীর পাঠ।


প্রত্যাশার দিকে তাকিয়ে থাকে চোখ,

তবুও হারায় অনেক কিছু,

খুঁজে পায় নতুন কিছু।

যতবারই মাটিতে পড়ে;

উঠে দাঁড়াতে হয়,

জীবনের মানচিত্রে কিছু ভুল বা সঠিক;

পথে যাওয়ার ঠেকা নেই।


মনের পথে দূরের আকাশ ছুঁতে চায়,

কিন্তু হারিয়ে যায় অনেকটা পথ,

কিছু স্মৃতি রেখে যায়।

হৃদয়ের কম্পনে,

অনেক সময় একাকী,

আশা-নিরাশার ভেতর জেগে থাকে,

কিছু নির্দিষ্ট দিশা।


এই মানচিত্রে কোথাও সমাপ্তি নেই,

কেবল চলছে সময়, পথের মতো অনন্ত।

যতদূর যাওয়া যায়, জীবন আবার শুরু হয়,

হয়তো পরের ধাপে, আবার নতুন কোন পথ।

Popularpoetswriter

আমি আমার অবসর সময়ে কবিতা লিখতে অনেক পছন্দ করি।

Post a Comment

Previous Post Next Post