"তোমার ভেতর আমি"
সামীউল ইসলাম শামীম
তোমার নীরবতায় আমি শব্দ খুঁজি,
চুপচাপ চোখে লুকানো গান,
যা বলা হয়নি ঠোঁট ছুঁয়ে,
তা-ই লেখে আমার সব প্রাণ।
তুমি হাঁটো ধীর পায়ে স্বপ্নে,
আমি হেঁটে যাই ছায়া হয়ে,
ভিড়ের মাঝে হারিয়ে গেলেও
তুমি থাকো আমার হৃদয়ে।
একফোঁটা হাসি, একটুখানি রাগ,
সবই আমার কাছে দামী,
কারণ তুমি শুধু মানুষ নও,
তুমি আমার ভেতর আমি।
যদি পৃথিবী মুখ ফিরিয়ে নেয়,
যদি আলো হয় অচেনা,
তোমার হাত ধরেই শিখেছি
অন্ধকারও কতটা চেনা।