অভ্যাসের মতো তুমি
সামীউল ইসলাম শামীম
প্রতিদিনের মতোই তুমি আসো,
কোনো ডাক নেই, কোনো শব্দ নয়,
চায়ের কাপের ধোঁয়ার ভেতর
হঠাৎ করেই তুমি হয়ে যাই।
ভুলে যেতে চাই—ভুলতে পারি না,
এই না-পারাটাই অভ্যাস,
তোমার নাম না-ডাকা দিনগুলো
হৃদয়ের কাছে বড় নিঃস্বাস।
তুমি নেই—তবু সবকিছুতে,
জানালার আলো, বৃষ্টির গান,
আমার একাকিত্ব জানে ভালো
তুমি মানেই একটু প্রাণ।
যদি একদিন সব শেষ হয়ে যায়,
দিন, রাত, কবিতা, আমি—
এই অভ্যাসটুকু থেকে যাবে,
অভ্যাসের মতো তুমি।