মানুষ হওয়ার শিক্ষা
সামীউল ইসলাম শামীম
বড় ঘর, বড় নাম নয়,
মানুষ হওয়াই বড় কথা;
যে অন্যের কষ্ট বোঝে,
তার হৃদয়েই থাকে ব্যথা।
হাসি দিতে শিখো সবাইকে,
কথায় রেখো মধুরতা;
একটি ভালো ব্যবহারও
বদলে দিতে পারে বাস্তবতা।
শক্তি মানে জোর নয় কখনো,
শক্তি মানে ধৈর্য ধরা;
যে রাগের আগুন নেভাতে পারে,
সে-ই সত্যিকারের বড় মানুষ সারা।
অন্যের ভুল দেখে হাসো না,
নিজের ভুল আগে দেখো;
ক্ষমার মাঝে শান্তি খুঁজে
হৃদয়টাকে আলোকিত রেখো।
লোভে নয়, ভালোবাসায়
জীবন হোক ভরা;
মানবতার পথেই মানুষ
পায় সত্যিকার সাড়া।
দিন শেষে মানুষ মনে রাখে
তোমার দেওয়া ভালোবাসা;
সৎ কাজগুলোই রেখে যায়
জীবনের সবচেয়ে বড় ভাষা।