মায়ের ছায়া

“মায়ের ছায়া”
সামীউল ইসলাম শামীম


ঝড়ের রাতে যে জেগে থাকে,

নিভে গেলে আলো জ্বালে,

নিজের সুখ ভুলে যে হাসে—

মা থাকে সেই ভালোবাসার ডালে।


ক্ষুধার ভাত ভাগ করে দেয়,

কষ্ট লুকায় মুখের হাসিতে,

নিজের স্বপ্ন মাটিতে রেখে

সন্তানকে তোলে আকাশের আশাতে।


পৃথিবীর সব ক্লান্তি শেষে

যে ডাকে শান্তি মেলে,

মায়ের কণ্ঠের একটি ডাক

সব দুঃখ দূরে ঠেলে।


মা শেখায় মানুষ হতে,

ভালোবাসা দিতে নিঃস্বার্থ মনে,

তার দোয়ার ছায়া থাকে

সন্তানের প্রতিটি জীবনে।


সময় গেলে বুঝি আমরা

কত ঋণ রয়ে যায় বুকে,

মায়ের ভালোবাসার সমান

কিছুই মেলে না এই সুখে।


তাই যতদিন পাশে আছেন,

ভালোবাসা দিও খোলা মনে;

মায়ের দোয়া থাকলে নাকি

পথ হারায় না জীবনে।

Popularpoetswriter

আমি আমার অবসর সময়ে কবিতা লিখতে অনেক পছন্দ করি।

Post a Comment

Previous Post Next Post