প্রাণ সঞ্চালন
সামীউল ইসলাম শামীম
বিষন্নতার সঙ্গে তোমার,
কেন বাঁধন রাখো।
আলোর গন্ধে হৃদয় ভরে,
প্রাণ চঞ্চল করো।
পাগলপারা; নদী বয়ে,
উজানে চলে ভেসে।
স্বপ্ন শ্রমের সুরে গানে,
জাগাও জীবন হেসে।
অনেকখানি উঠে দাঁড়াও ,
বৃষ্টির সাথে নাচো।
বাঁচাই জীবন বাঁচাই থাকা,
সময়কে জয় করো।