প্রেমের রঙ
সামীউল ইসলাম শামীম
চাইলে আজ তুমি,
আবিররঙ হতে পারো।
চাইলে তোমার রঙে,
আমায় রঙিন করো।
রঙ মাখাবো অঙ্গে আমার,
প্রাণেতে জাগবে দোলা।
তোমার রঙে রঙিন হবো,
আজকে সারা বেলা।
এসো আজ প্রেম রঙ মেখে-
হৃদয়ে আলিঙ্গন করি।
আজ দুজনে হ'য়ে যাই,
যুগল রঙিন রূপধারী।