সততা
সামীউল ইসলাম শামীম
দুনিয়াতে এঁকে বেঁকে,
ঘুরছি আমি ভাই।
সার্থছাড়া অল্প মানুষ,
আমি দেখতে পাই।
খুব সাধারণ চলে তারা,
করে পরিশ্রম।
হালাল টাকা রোজগার করে,
করে না অনিয়ম।
ক্লান্তিগুলো হার মেনে যায়,
সত্যতার কাছে।
অল্প রুজি,সল্প পুজি,
সুখে-শান্তিতে বাঁচে।