শুধুই কি কবিতা
সামীউল ইসলাম শামীম
কবি কবিতার কথা বলে,
কবি স্বপ্নের কথা বলে।
কবি বলে প্রেম ও প্রকৃতির কথা,
কবি বাস্তবতার কথা বলে।
কবি অতীতের কথা বলে,
কবি বলে বর্তমানের কথা।
কবি সাহিত্যের কথা বলে,
কবি নতুনত্বের জন্ম দেয়।
কবি ছন্দে কথা বলে,
কবি সমাজের কথা বলে।
কবি সততার কথা বলে,
কবি মনুষ্যত্বের কথা বলে।
কবি পদ্য লেখা জলের কথা বলে,
কবি অরুণের কথা বলে।
কবি ইতিহাসের কথা বলে,
কবি ঐতিহ্যর চিত্র তুলে ধরে।
কবি প্রতিবাদ ও প্রতিবাদের কথা বলে,
কবি ধনী গরীবের কথা বলে।
কবি মান-অভিমানের কথা বলে,
কবি নিরবতার কথা বলে।
কবি নির্জনতার কথা বলে,
কবি বিদ্রোহের কণ্ঠে জাগে।
কবি অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠে,
কবি বিরহের ভাষা কথা বলে।