হেমন্তের শস্যগন্ধ
সামীউল ইসলাম শামীম
হেমন্ত এল, মাটির বুকে বয়ে আনল সোনা,
ধানের ক্ষেতে ভরে দিল শস্যের সুবাস।
প্রান্তরের মেঠো পথে ঝরে পড়ে রোদ,
বাতাসে ভাসে কৃষকের মনের উৎসব।
সোনালি ধানের মাথা নুয়ে পড়ে বিনয়ে,
প্রকৃতি যেন আপন হাতে সাজায় ক্ষেত।
হালকা হাওয়ায় নেচে ওঠে শিষের দোল,
মনে হয়, এ গন্ধে ভরে গেছে সারা গ্রাম।
কৃষকের হাতে উঠে আসে স্বপ্নের ফল,
মুঠো মুঠো ধান বয়ে আনে জীবনের গল্প।
মাটির গন্ধে মিশে থাকে হেমন্তের সুর,
যেন প্রকৃতি নিজের ভাষায় বলে ভালোবাসা।
সূর্যের আলোয় ঝলমল করে মাঠ,
প্রতিটি ধানে লুকিয়ে থাকে পরিশ্রমের জয়।
হেমন্ত জানে, এ তার উপহার,
মানুষের মুখে হাসি ফোটানোর এক রঙিন ছোঁয়া।
এ সময়ের গান ভরে তোলে হৃদয়,
শস্যগন্ধে ভেসে আসে প্রাণের জাগরণ।
হেমন্ত, তুই প্রকৃতির এক সুধা,
তোর ছোঁয়ায় মাটি হয় সোনার ধরা।
.png)