আমার ইচ্ছে
সামীউল ইসলাম শামীম
আকাশ ভরা তারার মেলা,
নদী ভরা জল।
মেঘের সাথে বলবো কথা,
যদি পায় তার ছল।
রাতের সাথে দিনের কথা,
পানির সাথে মাছ...!
বাঁশির সুরে মন ভোলানো,
রাখাল ছেলের কাজ।
দিন পুরালো,সন্ধি হলো..!!
সূর্য নামলো পাটে।
আমার কেবল ইচ্ছে,
জাগে প্রকৃতির ঐটানে....!!