মানব ধর্মসামীউল ইসলাম শামীম
সাদা কাগজের নেই গুরুত্ব,
লেখাই হল মূল্যবান।
সম্পর্কের কোন নেই প্রাণ,
আন্তরিকতায় গুণবান।
বিশুদ্ধ বায়ুতে প্রশ্বাস নিলে,
সুস্থ থাকে দেহ, মন।
বাতাস দূষিত হয়ে উঠলে;
সেটাই হয় ভয়ার্ত মরণ।
নিজের কর্মে বিফল হলে;
কোন মূল্য নেই তার জেনো।
মানব ধর্ম বিস্মৃত হলে;
ব্যর্থ হয় জীবন পুরো।