ওরে অভিমানী

ওরে অভিমানী
সামীউল ইসলাম শামীম


খুব সহজে ভূলে গেলি;

ওরে অভিমানী।

যে ভালোবাসা দিয়েছিলাম;

ছিল কি তা এতটাই টানি?


যে কাঁধে মাথা রেখে

শুনি তোর নীরব গান।

আজ সে কাঁধের খবর নেয় না—

বদলে গেছে সেই সন্ধান।


যে হাতে ধরেছিল হাত,

ঝড়ের রাতে, রোদে।

আজ সে হাত অন্য কারও;

আঙুলের ফাঁকে জোড়ে।


তুই বলেছিলি— “ছাড়ব না”,

চোখে ছিল শপথ।

তবু কেন সেই প্রতিশ্রুতি;

হারাল অকারণ রথ?


আমি তো শুধু চেয়েছিলাম

একটু তোর পাশে থাকা।

সুখে-দুঃখে সঙ্গী হয়ে,

জীবনটা সাজিয়ে রাখা।


তুই কি ভুললি সেই সকাল,

বৃষ্টিভেজা হাঁটা?

নাকি ভুলে গেলি রাতে,

চাঁদ দেখা সেই কথা?


ওরে অভিমানী, জেনে রাখ—

যতই দূরে যাস।

মনের কোনে ঠিক তুই আছিস,

মুছতে পারিস নাস।


হয়তো কোনো এক বিকেলে

বাতাস ডাক দেবে।

আমাদের সেই স্মৃতিগুলো,

তোর চোখে জল আনে রেবে।


খুব সহজে ভূলে গেলি;

তবু আমি আছি।

অভিমানের দেয়াল পেরিয়ে,

ভালোবাসাই ভালোবাসি।

Popularpoetswriter

আমি আমার অবসর সময়ে কবিতা লিখতে অনেক পছন্দ করি।

Post a Comment

Previous Post Next Post