নিজেকে জিততে শেখো

নিজেকে জিততে শেখো
সামীউল ইসলাম শামীম


পথ যত কঠিন হোক না কেন,

থেমে যেও না মাঝপথে,

ঝড়ের ভেতরেই মানুষ শেখে

কীভাবে দাঁড়াতে শক্ত রথে।


অন্যের চোখে ছোট হয়ে

নিজেকে ছোট ভাবো না,

আকাশ বড় বলেই তো

তারার আলো কমে না।


হেরে গেলে লজ্জা নয়,

লজ্জা হলো হার মানা।

যে আবার নতুন করে শুরু করে,

সে-ই সত্যি জানে বাঁচা।


লোভের পথে হাঁটলে মানুষ

হারায় নিজের মান,

সৎ পথে হাঁটা কঠিন হলেও

সেখানেই থাকে সম্মান।


অহংকার যত উঁচু হয়,

তত একা হয়ে যায় মন,

নম্রতার ছায়ায় যে থাকে

সে পায় সবার আপন।


নিজেকে বদলাতে শিখো আগে,

বদলে যাবে দুনিয়া;

আলো জ্বালাতে একটিই যথেষ্ট

সত্যের ছোট প্রদীপখানি।


দিন শেষে মানুষ মনে রাখে

তোমার কথা নয়, ব্যবহার—

ভালো হয়ে বেঁচে থাকাই

জীবনের সবচেয়ে বড় উপহার।

Popularpoetswriter

আমি আমার অবসর সময়ে কবিতা লিখতে অনেক পছন্দ করি।

Post a Comment

Previous Post Next Post