“সময় শেখায়”

“সময় শেখায়”
    সামীউল ইসলাম শামীম

 

সব প্রশ্নের উত্তর মেলে না

একদিন কিংবা এক বছরে,

সময় ধীরে খুলে দেয় দরজা

অপেক্ষার নীরব অন্ধকার ঘরে।

 

তাড়াহুড়ো করে পাওয়া সুখ

বেশিদিন থাকে না পাশে,

যা কষ্ট পেরিয়ে আসে জীবনে

তারই আলো গভীর ভালোবাসে।

 

হারানো মানেই শেষ নয়,

নতুন পথের শুরু।

ভাঙা স্বপ্নই কখনো কখনো

গড়ে দেয় জীবনের গুরু।

 

অন্যকে হারিয়ে জেতার মাঝে

আসল কোনো জয় নেই,

যে হাত ধরে তুলে দাঁড়ায়

তার চেয়ে বড় মানুষ আর কেউ হয় না এই।

 

রাগ আগুনের মতো জ্বলে,

পুড়িয়ে ফেলে মন,

ক্ষমা শীতল নদীর মতো—

শান্ত করে জীবন।

 

ছোট ভালো কাজগুলোই

বড় গল্প হয়ে যায়,

মানুষ বেঁচে থাকে ততদিন

যতদিন ভালোবাসা পায়।

 

সময় কাউকে থামিয়ে রাখে না,

চলে নিজের গতিতে,

তাই আজই ভালো হতে শেখো

এই ক্ষণিকের জীবনে।

Popularpoetswriter

আমি আমার অবসর সময়ে কবিতা লিখতে অনেক পছন্দ করি।

Post a Comment

Previous Post Next Post